1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ

কাল বঙ্গভবনে ঈদুল আজহার নামাজ পড়বেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৩৫ Time View

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামীকাল শনিবার সকালে বঙ্গভবন দরবার হলে তাঁর পরিবারের সদস্যরা এবং কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মুসলিম ধর্মের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন।

কভিড-১৯ মহামারির কারণে চলমান বৈশ্বিক সঙ্কটের প্রেক্ষাপটে কাল পবিত্র ঈদুল আজহার দিনে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রথাগত পবিত্র ঈদের নামাজ আদায় কর্মসূচি বাতিল করা হয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপ্রধান সকাল সাড়ে ৮টায় বঙ্গভবন দরবার হলে তাঁর পরিবারের সদস্যরা ও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করবেন।

তিনি আরো বলেন, ‘সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির ঈদ জামাতে ইমামতি করবেন।

বাংলাদেশের শান্তি ও অগ্রগতি এবং জনগণের ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

কভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার চির শান্তি এবং সারা দেশের পাশাপাশি বিশ্ব জুড়ে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

বঙ্গভনের মুখপাত্র আরো বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নামাজ আদায়ের পর ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ