1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ

ডিএসসিসির পরিবহন বিভাগের ছুটি বাতিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৩৯ Time View

কোরবানির পশুর হাট ও পশুর বর্জ্য অপসারণ কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিবহন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী, ড্রাইভার, মেকানিক ও অপারেটরদের সকল ছুটি বাতিল করা হয়েছে।

ডিএসসিসি’র সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে আজ শুক্রবার থেকে আগামী ৩ আগস্ট পর্যন্ত ওই বিভাগের সকল ধরণের ছুটি বাতিল করা হয়েছে।

এ ছাড়া ডিএসসিসি’র সচিব স্বাক্ষরিত আলাদা দুটি অফিস আদেশ এর মাধ্যমে নগর ভবনের শীতলক্ষ্যা হলে কন্ট্রোল রুম স্থাপন ও ডিএসসিসি’র মাঠ পর্যায়ে বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে তদারকিতে ১০টি অঞ্চলের জন্য ১০টি টিম গঠন করা হয়েছে।

ঈদের দিন অর্থাৎ ১ অগাস্ট থেকে আগামী ৪ আগস্ট ২টা পর্যন্ত ডিএসসিসি’র ১০টি ওয়ার্ডের জন্য জন্য গঠিত টিম ১০টি কোরবানির পশুর হাট ও কোরবানি সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত কাজ সরেজমিনে মাঠ পর্যায়ে সচিত্র মনিটরিং করবেন এবং বর্জ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের দিক নির্দেশনা প্রদান করবেন। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা প্রতিটি টিমের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণে নগর ভবনের শীতলক্ষ্যা হলে গত ২৯ জুলাই থেকে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল নম্বরটি হলো- ০১৭০৯৯০০৭০৫। আগামী ৪ আগস্ট দুপুর দুইটা পর্যন্ত এই কন্ট্রোল রুমের কার্যক্রম চলমান থাকবে। কন্ট্রোল রুমে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা ৩ শিফটে দায়িত্ব পালন করবেন। কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা মাঠ পর্যায়ে চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার নাগরিকদের বর্জ্য অপসারণ সংক্রান্ত তথ্য সরাসরি ডিএসসিসিকে জানাতে কন্ট্রোল রুমে ফোন করতে অনুরোধ করা হয়েছে।

ডিএসসিসি অধিভূক্ত এলাকার যেকোনো নাগরিক কন্ট্রোল রুমের নম্বরে ফোন করে কোরবানির পশুর বর্জ্য অপসারণ সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন এবং অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে তা অপসারণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া গণমাধ্যম কর্মীরা নগর ভবনের কন্ট্রোল রুম থেকে সচিত্র কাভারেজ প্রদান করতে পারবেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ