1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

পদ্মাসেতুতে ঘুষ কেলেঙ্কারি এসএনসি-লাভালিনের দুই সাবেক কর্মকর্তা বিচারের মুখোমুখি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুন, ২০১২
  • ১১৪ Time View

পদ্মাসেতু প্রকল্পের কাজ হাতিয়ে নিতে ঘুষ দেওয়ার চেষ্টা করেছেন এই অভিযোগে কানাডার এসএনসি-লাভালিনের দুই সাবেক কর্মকর্তাকে আবারও আদালতের মুখোমুখি করা হচ্ছে। ২০১৩ সালে তাদের ফের আদালতে হাজির করা হবে দুর্নীতির অভিযোগে। এ খবর কানাডার বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে সোমবার প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়েছে ২০১৩ সালের ৮-১৯ এপ্রিল মামলার প্রাথমিক শুনানি গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

অভিযুক্ত দুই কর্মকর্তা হচ্ছেন ওকভিলের রমেশ শাহ, ৬১ ও মিসিসাগুয়ার মোহাম্মদ ইসমাইল, ৪৮। এরা দুজনই পদ্মা সেতুর কন্ট্রাক্ট পেতে বাংলাদেশের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন।

কানাডার ওন্টারিওর একটি আদালতে সোমবার এক প্রাক-বিচার শুনানিতে অভিযুক্ত দুই জনকেই আগামী বছর চূড়ান্ত বিচারের মুখোমুখি করার সিদ্ধান্ত হয়।

এসময় অবশ্য অভিযুক্তদের কেউ অথবা তাদের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন না।

আদালতে প্রসিকিউশন এই অভিযোগ আনে যে, রমেশ শাহ ও ইসমাইল পদ্মা সেতু ও ঢাকায় একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ হাতিয়ে নিতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘুষ অফার করেছিলেন। তাদের করাপশন অব ফরেন অফিশিয়াল অ্যাক্টের আওতায় বিচার করা হচ্ছে।

এসএনসি-লাভালিনের আন্তর্জাতিক প্রকল্প বিভাগে রমেশ শাহ ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবং ইসমাইল এর পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ