1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ

সিলেটের লাক্কাতুরা চা বাগানে অস্থায়ী পশুর হাট বন্ধের নির্দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৩৯ Time View

সিলেটের লাক্কাতুরা চা বাগানে সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অস্থায়ী পশুর হাট বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে পশুর হাটের সকল সরঞ্জাম ও স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই বিদ্যালয় মাঠে পশুর হাট ইজারা দেওয়ার বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক নোটিশের কার্যকারিতা স্থগিত করা হয়েছে।

বিচারপতি তারিক উল হাকিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

করোনাভাইরাসের সংক্রমণ ও প্রতিষ্ঠানের ক্ষতির আশংকা থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাক আহমদ চৌধুরীর করা রিট আবেদনে এ আদেশ দেন আদালত। আদালতে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সায়েম মুরাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ