1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ

‘বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৪০ Time View

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ রবিবার জাতীয় সংসদ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ-২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি বৃক্ষের চারা রোপণের অংশ হিসেবে জাতীয় সংসদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি একটি আম, একটি অশোক ও একটি নাগেশ্বর চারা রোপণের মাধ্যমে জাতীয় সংসদের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের পক্ষ থেকে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যার মধ্যে বৃক্ষরোপণ অন্যতম। এ সময় তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ায় সকলকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং গৃহায়ণও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ গাছের চারা রোপণ করেন।
স্পিকার বলেন, পর্যায়ক্রমে সকল সংসদ সদস্যবৃন্দ সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। মুজিববর্ষ উপলক্ষে ৩৫০ থেকে ৫শটি বৃক্ষের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। হুইপ ইকবালুর রহিম এবং পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এবি তাজুল ইসলাম বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য, পিডব্লিউডির কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ