1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ

নিজ নির্বাচনী এলাকায় ঈদ উপহার বিতরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৪০ Time View

নিজ নির্বাচনী এলাকায় (ঢাকা -১২, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শের-ই-বাংলা নগর) ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (২৪ জুলাই) সকালে মনিপুরী পাড়ার নিজ বাসভবনে রাজধানীর ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫, ৩৬ ও ৯৯ নং ওয়ার্ডের নেতাকর্মীদের মাধ্যমে শাড়ি, লুঙ্গি, খাদ্যদ্রব্য (চাল, সেমাই, চিনি, দুধ, ডাল) ও কোরবানি দেয়ার জন্য নগদ টাকা বিতরণ করেন। পাশাপাশি উপরোল্লিখিত ওয়ার্ড এলাকায় অবস্থিত কিছুসংখ্যক মাদ্রাসায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে পশু কোরবানির জন্য নগদ টাকা বিতরণ করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ঈদ উপহার বিতরণের সময় স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত স্বল্পসংখ্যক নেতাকর্মীদের উদ্দেশ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকে যাতে সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য আমার পক্ষ থেকে এই উপহার।

এ উপহার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ