1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা. খুরশীদ আলম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৪১ Time View

অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের নিয়োগের অবসান ঘটিয়ে স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে নিয়োগ দিয়ে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) আদেশ জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত আদেশে বলা হয়, তিনি অনতিবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।
নতুন মহাপরিচালক খুরশীদ আলম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস করে বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চেয়ারম্যান হওয়ার আগে তিনি কুমিল্লা মেডিকেলের সার্জারি বিভাগের প্রধান ছিলেন।
খুরশীদ আলম কিছুদিন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজেও চাকরি করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি যোগ দেন ২০১৮ সালে।
এদিকে, নানা সমালোচনার মুখে গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।
চাকরির নির্ধারিত মেয়াদ শেষে ২ বছরের চুক্তিতে ছিলেন আবুল কালাম। আগামী বছরের ১৪ এপ্রিল তার সেই চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) তার পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।
মূলত করোনাকালে নিম্নমানের মাস্ক, পিপিই এবং লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির বিষয়ে সমালোচনার মুখে পড়েন স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য-সাবেক এই মহাপরিচালক।
বলা যায়, বিভিন্ন কেলেঙ্কারির ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরে ‘শুদ্ধি অভিযান’ চালায় সরকার। নতুন করে ঢেলে সাজানো হয় অধিদপ্তরকে। দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তার পদে বদল আনা হয়। বুধবার সচিবালয়ে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. হাছান মাহমুদ বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ অধিদপ্তরকে ঢেলে সাজাতে ইতিবাচক এবং সহায়ক ভূমিকা রাখবে।
এরপর বৃহস্পতিবারই স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আমিনুল হাসানকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়। আমিনুলকে সরিয়ে মাইক্রো ব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোলের উপপরিচালক ডা. ফরিদ হোসেন মিঞাকে অধিদপ্তরের হাসপাতাল শাখার নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ