1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

ঈদে বিশেষ ট্রেন বাড়ানো হবে না : রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৫৬ Time View

এবারের ঈদে বিশেষ কোনো ট্রেন বাড়ছে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, বর্তমানে যে কয়টি ট্রেন চলছে ঈদের মধ্যেও সে কটি ট্রেন চলবে। বিশেষ ট্রেন বাড়ানো হবে না।
আজ মঙ্গলবার (২১ জুলাই) কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলী প্লাটফর্মে (নারায়ণগঞ্জগামী) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে যদি আমরা ট্রেন বাড়িয়ে দেই তা হলে যাত্রীদের বাড়ি ফিরতে উৎসাহিত করা হবে। তাই আমরা সেটি করব না।
তিনি বলেন, ঈদ সামনে রেখে যাত্রীর চাপ বাড়লেও রেলওয়ে কোনো বাড়তি যাত্রী পরিবহন করবে না। বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে যেভাবে চলছে ঈদেও সেভাবে ট্রেন চলবে। যে যেখানে অবস্থান করছেন সেখান থেকেই ঈদ উৎসব পালন করুন।
মন্ত্রী বলেন, আমরা যদি বাড়তি ট্রেন যোগ করি তা হলে সেটা বিপরীত হয়ে যাবে। একদিকে বলছি, বাড়ি যাবেন না, অন্যদিকে সুযোগ করে দিচ্ছি, সেই বিপরীতমুখী কাজ করবে না রেল। মহামারী হ্রাস না পাওয়া পর্যন্ত যেভাবে ট্রেন চলছে, সেভাবেই চলবে। কোনো ভাড়াও বাড়ানো হবে না।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো শামসুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ