1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

আমি ডিপজল বাঁইচা থাকতে শিল্পী সমিতিরে টোকা দিবো, পৃথিবীতে এমন কেউ নাই

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৬৪ Time View

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হয়েও চলচ্চিত্রের উন্নয়নে কাজ করেনি, বরং ব্যক্তি স্বার্থে চলচ্চিত্রকে ব্যবহার করেছেন জায়েদ খান। তার বিভিন্ন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে চলচ্চিত্রের ১৮ সংগঠন মিলে জায়েদ খানকে ‘বয়কট’ করার সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার (১৪ জুলাই) এফডিসিতে চলচ্চিত্রের সবগুলো সংগঠনের প্রতিনিধিরা জড়ো হয়ে মিটিংয়ে সিদ্ধান্ত নেন যে, জায়েদ খান চলচ্চিত্র থেকে বয়কট। তাকে নিয়ে কেউ কাজ করবে না।

এর প্রতিবাদে রবিবার সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। প্রযোজক সমিতির নেতৃত্বে ঘোষিত বয়কটের সিদ্ধান্তকে শিল্পী সমিতিকে ভাঙনের চেষ্টা বলে অবহিত করেছেন। তবে এই অপচেষ্টা সফল হবে না বলে জানিয়েছেন শিল্পী সমিতির সহ সভাপতি মনোয়ার হোসেন ডিপজল। সংবাদ সম্মেলনে ডিপজল বলেন, ‘আমি ডিপজল বাঁইচা থাকতে শিল্পী সমিতিরে টোকা দিবো পৃথিবীতে এমন কেউ নাই।’

মিশা ও জায়েদ শিল্পী সমিতির জন্যই কাজ করেছেন উল্লেখ করে ডিপজল বলেন, ‘অরা (মিশা-জায়েদ) তো কোনো দলাদলি করে নাই, অরা তো না জাতীয় পার্টি না, বিএনপি, না প্রযোজক সমিতি না শিল্পী সমিতি- অরা তো কাজ করছে শিল্পীদের নিয়া। অরা কোথায় আছে কী করছে না করছে, সেসব দেখছে। শিল্পীরা কী খাচ্ছে না খাচ্ছে, অদের দায়িত্ব এইটা। অরা পুরণ করছে আমার মনে হয়। কী করছে?’ এসময় সকলে সমস্বরে বলে ওঠেন করছে।

ডিপজল বলেন, ‘আগামীতেও করবে। এই যে সামনে একটা ঈদ। এই ঈদে লড়চড়া কইরা সরায়ে দিলো যাতে আপনাদের পাশে থাকতে না পারে। সরকারের থাক থেকে শিল্পীদের জন্য টাকা আসবে। মোটামুটি ৯৮ পার্সেন্ট কমপ্লিট। এইটারে একটু খোঁচাখুঁচি কইরা বন্ধ কইরা দেওয়ার চেষ্টা করলো আর কি।’

চাচ্চু খ্যাত এই অভিনেতা বলেন, আমি সুস্থ থাকলে কোনো শিল্পী না খেয়ে থাকবে না। অনন্ত জলিল ৫ লাখ টাকা দিলেন। কাঞ্চন ভাই দিলো। এরপর যা লাগবো আমি তো আছি। যখন যা লাগবো আমি তো দিমুই। কোনো চিন্তা নাই। আমি ডিপজল বাঁইচা থাকতে শিল্পী সমিতিরে টোকা দিবো পৃথিবীতে এমন কেউ নাই।

সংবাদ সম্মেলনে কার্যনির্বাহী সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ শিল্পীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ