1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ভুল ও অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: মীর হেলাল উদ্দিন ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাফলং পর্যন্ত রেলপথের উদ্যোগ, সচিবদের নিয়ে সরেজমিনে মন্ত্রী আরিফ ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে আসিফসহ গাইবেন যারা এই সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবেন না : স্বাস্থ্যমন্ত্রী গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের

গণমাধ্যমকর্মীদের এড়িয়ে গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৪০ Time View

নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত রিজেন্ট হাসপাতালের বিষয়ে তথ্য নিতে স্বাস্থ্য অধিদপ্তরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি অনুসন্ধানী দল আসার বিষয়ে কথা বলতে রাজি হননি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

আজ রবিবার (১৯ জুলাই) প্রায় দেড় ঘণ্টা ধরে দুদকের ওই দল স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান করে এবং অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বৈঠক করে।

বৈঠক শেষে দুদকের দলনেতা ও সংস্থার উপপরিচালক আবু বকর সিদ্দিক গণমাধ্যমের সঙ্গে কথা বললেও কথা বলতে রাজি হননি অধিদপ্তরের মহাপরিচালক। কথা বলার জন্য গণমাধ্যমকর্মীরা তাঁকে অনুরোধ করলে তিনি জানান, দুদকের অনুসন্ধান চলছে বিধায় কথা বলবেন না।

এর আগে রবিবার দুপুর ১টা ৫০ মিনিটে হঠাৎ করেই আবু বকর সিদ্দিকীর নেতৃত্বে দুদকের চার সদস্য স্বাস্থ্য অধিদপ্তরে আসেন। ১টা ৫৫ মিনিটে তাঁরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের কক্ষে প্রবেশ করেন। পরে ৩টা ২৫ মিনিটে তাঁরা তাঁর কক্ষ থেকে বের হন। বৈঠক চলাকালে কাউকে বের হতে এবং বাইরে থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ