1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

মুম্বাই পুলিশের সাহায্যার্থে ২৫হাজার ফেস শিল্ড দিলেন সোনু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৬৫ Time View

লকডাউনে ভারতে বিভিন্ন প্রান্তে আটকে পড়া শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়েছেন। এবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে মুম্বাই পুলিশের পাশে দাঁড়ালেন সোনু সুদ। পুলিশ কর্মীদের সুরক্ষার কথা ভেবে তাঁদের হাতে ২৫ হাজার ফেস শিল্ড তুলে দিলেন সোনু।

দেশটির মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর টুইটে সোনু সুদের এই সাহায্যের কথা প্রকাশ্যে আসে। সোনুর সঙ্গে একটি ছবি পোস্ট করে তাঁকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন অনিল দেশমুখ। লেখেন, পুলিশ কর্মীদের জন্য ২৫হাজার ফেস শিল্ড মাস্ক দিয়েছেন। এজন্য সোনু সুদজিকে আমি ধন্যবাদ জানাচ্ছি।

অনিল দেশমুখের টুইটের উত্তরে সোনু সুদ লেখেন, স্যার, আপনার এই সহৃদয় কথার জন্য সম্মানিত বোধ করছি। আমাদের পুলিশ ভাইবোনেরই আসল নায়ক। তাঁরা যে কাজ করছেন, সেটার জন্য তাঁদের প্রশংসা প্রাপ্য। যদি আমি তাঁদের জন্য সামান্য কিছু করতে পারি। জয় হিন্দ।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে অক্ষয় কুমার, সালমান খানরাও মুম্বাই পুলিশের পাশে দাঁড়িয়েছেন বলে জানা যাচ্ছে। কিছুদিন আগেই মুম্বাই পুলিশকর্মীদের জন্য বিশেষ ধরনের ১০০০ রিস্ট ব্যান্ড দিয়েছিলেন অক্ষয়।

যার মাধ্যমে কভিড-১৯ আক্রান্ত কোনও ব্যক্তির কাছাকাছি ঘেঁষলেই সেটি এই ভাইটাল ৩.০ এই রিস্ট ব্যান্ডের স্ক্রিনে ধরা পড়বে। সালমান মুম্বাই পুলিশকর্মীদের জন্য ১ লক্ষ স্যানিটাইজারের বোতল দিয়েছেন বলে জানা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ