1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

পদ্মা সেতু দুর্নীতি সোমবার জিয়াউল ও মোশাররফকে দুদকের বাইরে জিজ্ঞাসাবাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুন, ২০১২
  • ৯২ Time View

পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে কানাডিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের বাংলাদেশ প্রতিনিধি (স্থানীয়) জিয়াউল হক ও সেতু ভবন কর্তৃপক্ষের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে সোমবার জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের তদন্ত সংশ্লিষ্ট সূত্রে রোববার রাতে বাংলানিউজকে এ তথ্য জানায়।পাশাপাশি দুদকের বাইরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও নিশ্চিত করে ওই সূত্র।

জানা গেছে, রোববার ও সোমবার এ দুজনকে পৃথকভাবে কমিশনে হাজির হওয়ার জন্য গত সপ্তাহে নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ পাওয়ার পর তারা দুদকের কাছে আবেদন করেন কমিশনের বাইরে যেন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে দুদক এই আবেদন মঞ্জুর করে তাদের বাইরে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে গত ১৪ জুন দুদক সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে এবং ১৯ জুন জাতীয় সংসদের হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনের ভাই নিক্সন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ