1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

এমপি আতাউর রহমানকে হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৪১ Time View

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি আতাউর রহমান খানকে গুরুতর অসুস্থ অবস্থায় হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক সুজাউদ্দিন তালুকদার জানান, আতাউর রহমান খান আজ শুক্রবার সকালে পরীক্ষা-নিরীক্ষা করে আতাউর রহমান খানের হৃদরোগ, রক্তে লবনাক্ততা কমে যাওয়া, পেটের পীড়াসহ নানা জটিলতা দেখা যায়। পরে অবস্থার অবনতি হলে আজ রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, ঢাকা থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার এসে রাত পৌঁনে ৮টার দিকে এমপি আতাউর রহমান খানকে নিয়ে যায়। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হবে।

প্রসঙ্গত, সোনালী ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক ও টাঙ্গাইল-৩ আসনের সাবেক আলোচিত এমপি আমানুর রহমান খান রানার পিতা আতাউর রহমান খান ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়ে সাংসদ নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ