1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশব্যাপী ডেটাবেজ তৈরির প্রস্তাব ডা. জুবাইদার নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব: অ্যাটর্নি জেনারেল ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নারীর কর্মসংস্থান ও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার: প্রতিম স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না : মির্জা ফখরুল প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আমিরাতের ভিসা-ভুক্তভোগীদের জন্য হটলাইন চালু হচ্ছে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী যতই অবরোধ হোক অটোপাসের সুযোগ নেই : হুইপ দুলু

আজই আসতে পারে বিশ্বকাপ বাতিলের ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৪০ Time View

জুনেই দু’বার বৈঠকে বসেছিল আইসিসি। কোনোবারই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা। শেষ পর্যন্ত নির্ধারণ করা হয়, জুলাই মাসের ১০ তারিখ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বিশ্বকাপ সম্পর্কে। আজই সেই কাঙ্খিত দিন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে আইসিসির বোর্ড সভা। এই সভাতেই নির্ধারিত হয়ে যাওয়ার কথা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য।
তবে, চূড়ান্ত সিদ্ধান্তটি কি আসতে পারে, সে সম্পর্কে মোটামুটি একটা ধারণা সবার মধ্যেই তৈরি হয়ে গেছে। করোনাভাইরাসের কারণে যে পরিস্থিতি বিরাজমান, তাতে করে টি-টোয়েন্টি বিশ্বকাপ যে স্থগিত হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। আইসিসির সভায় সেটাই চূড়ান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আজ।
অস্ট্রেলিয়ায় নতুন করে করোনা সংক্রমণের ঢেউ বেড়েছে। যে কারণে ৬ সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে। যেখানে বিশ্বকাপের ফাইনালসহ অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই শহরের যখন এই অবস্থা, তখন বিশ্বকাপ সেখানে আয়োজন করার চিন্তাটা স্রেফ কল্পনা।
তবে আইসিসির ওপর বিশ্বকাপ বাতিল কিংবা স্থগিত করার বিষযে তুমুল চাপ বাড়িয়ে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ, বিশ্বকাপ বাতিল হলে বিসিসিআই আইপিএল নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা করতে পারবে। অর্থ্যাৎ, তাদের সামনে আইপিএল আয়োজনের পথ পরিস্কার হয়ে যাবে। বিসিসিআইয়ের পরিকল্পনা আগামী সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বরেই আইপিএল অনুষ্ঠিত হবে।
আজকের বৈঠকে শুধু বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত গ্রহণই নয়, একইসঙ্গে আইসিসির পরবর্তী চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়াও ঠিক হওয়ার কথা। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কলিন গ্রেভসের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী হিসেবে নাম আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিরও।
কিন্তু গ্রেভস বা সৌরভ, কেউই সরাসরি নির্বাচনে যেতে চান না। দু’জনই চান, কোনো ভোটাভুটি ছাড়াই আইসিসির সর্বোচ্চ পদের ব্যাপারে সিদ্ধান্ত হোক। প্রসঙ্গতঃ বিদায়ী চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। চেয়ারম্যান নির্বাচনে আইসিসির ভোট মোট ১৭টি। ১২টি পূর্ণ সদস্য দেশ, তিনটি সহযোগী সদস্য (মালয়েশিয়া, স্কটল্যান্ড, সিঙ্গাপুর) ও স্বাধীন মহিলা ডিরেক্টর মিলিয়ে ১৬টি ভোট। একটি ভোট বিদায়ী চেয়ারম্যানের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ