1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশব্যাপী ডেটাবেজ তৈরির প্রস্তাব ডা. জুবাইদার নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব: অ্যাটর্নি জেনারেল ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নারীর কর্মসংস্থান ও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার: প্রতিম স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না : মির্জা ফখরুল প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আমিরাতের ভিসা-ভুক্তভোগীদের জন্য হটলাইন চালু হচ্ছে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী যতই অবরোধ হোক অটোপাসের সুযোগ নেই : হুইপ দুলু

বাংলাদেশ গণতন্ত্র চর্চার এক উত্তম উদাহরণ : ডেপুটি স্পিকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৪১ Time View

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রেখে দৈনন্দিন কাজ অব্যাহত রাখতে হবে। সাম্প্রতিক সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজেট অধিবেশন খুবই সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে, যা পৃথিবীর বহু দেশই সম্পন্ন করতে পারেনি।

আজ শুক্রবার সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেনের সুইড বকুলমামুন মাল্টিপারপাস এরিনা ও সুইড আলমগীর এম এ কবির মিলনায়তনে ‘সুইড বাংলাদেশ’ আয়োজিত জাতীয় কাউন্সিলের ৪১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এ কথা বলেন।

সুইড উপদেষ্টা পরিষদের সভাপতি মো. ফজলে রাব্বী মিয়া উদ্বোধনী বক্তৃতায় বলেন, বাংলাদেশ গণতন্ত্র চর্চার এক উত্তম উদাহরণ। এই করোনাকালের মাঝেও নিয়মিত বার্ষিক সাধারণ সভা আয়োজন করে সুইড বাংলাদেশ প্রমাণ করলো তারা একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, তাদের আয়-ব্যায়ের স্বচ্ছতা রয়েছে এবং তারা জবাবদিহিতায় বিশ্বাসী।

বার্ষিক অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত গাওয়া হয় এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে ডেপুটি স্পীকার ‘সুইড রত্নগর্ভা শহীদ জননী খুরশিদ আরা মসজিদ’ ও সুইড বকুলমামুন মাল্টিপারপাস এরিনা উদ্বোধন করেন।

মমতাজ বেগম বকুল স্মারকগ্রন্থের মোড়ক উম্মোচন করে তিনি বলেন, আমার স্ত্রী কিছুদিন আগে আমাকে ছেড়ে চলে গেছেন। তিনি হয়তো বকুল আপার মতো এতটা মানব হিতৈষী ছিলেন না, তবে তিনিও অনেক হিতৈষী ছিলেন। আমার অজান্তেই তিনি জনগণের জন্য অনেক কাজ করতেন।

অনুষ্ঠানের সভাপতি জওয়াহেরুল ইসলাম মামুন ছাড়াও প্রতিষ্ঠানটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ