1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

‘পুলিশের আধুনিকায়নে সাহারা খাতুনের অবদান স্মরণীয় হয়ে থাকবে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৪২ Time View

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আইজিপি আজ শুক্রবার এক শোকবার্তায় বলেন, বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী সাহারা খাতুন আমৃত্যু দেশ ও দেশের মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। একজন দক্ষ নারী সংগঠক ও আইনজীবী হিসেবে তিনি অসহায় এবং নির্যাতিত নারীদের আইনি সহায়তা দিয়ে তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

আইজিপি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ