1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

জয়ের পথে শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুন, ২০১২
  • ১৩৮ Time View

গল টেস্টে তৃতীয় দিনেও বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। একই দিনে দুই ইনিংস খেলতে হয় তাদের। প্রথম ইনিংসে সফরকারীদের ১০০ রানে অলআউট করে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসে সফরকারীদের ৫১০ রানের লক্ষ্য বেঁধে দেয় শ্রীলঙ্কা। দিন শেষে তিন উইকেটে ৩৬ রান করেছে পাকিস্তান।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৭২ দ্বিতীয় ইনিংস:  ১৩৭/৫ ডি.
পাকিস্তান প্রথম ইনিংস: ১০০/১০, দ্বিতীয় ইনিংস: ৩৬/৩ (ওভার ১৫)

শুরু থেকেই গল টেস্টের নিয়ন্ত্রণ ধরে রেখেছে শ্রীলঙ্কা। মারাত্মক বোলিং তোপে প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি সফরকারীরা। আগের দিনের পাঁচ উইকেটে ৪৮ রানের ইনিংসকে লম্বা করতে পারেনি পাক ব্যাটসম্যানরা। ১০০ রানেই গুটিয়ে যায় তারা।

পাকিস্তানের ইনিংসে ধ্বস নামাতে বড় ভূমিকা রাখেন সুরজ রনদীপ। একাই চার উইকেট নেন তিনি। এছাড়া রঙ্গনা হেরাথ তিনটি ও নুয়ান কুলাসেকারা নেন দুটি উইকেট।

তৃতীয় দিনে ফের দ্বিতীয় ইনিংসে ব্যাট করে লঙ্কানরা। দ্রুত পাঁচ উইকেটে ১৩৭ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জুনায়েদ খানের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ার আগে সর্বোচ্চ ৫৬ রান করেন দিলশান। দুই ইনিংস মিলে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫০৯ রান।

এদিকে জয়ের জন্য ৫১০ রানের তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি পাকিস্তানের। সাজঘরে ফেরেন অধিনায়ক মোহাম্মদ হাফিজ (৪), তৌফিক ওমর (১০) ও আজাহার আলী (৭)। ক্রিজে আছেন ইফনুস খান (০) ও সাঈদ আজমল (১১)। জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে আরও ৪৭৪ রান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ