1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

আবারও বর্ষসেরা ক্রিকেটার ডি কক

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৫৪ Time View

দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন দেশটির সীমিত ওভারের অধিনায়ক কুইন্টন ডি কক। একই সাথে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন তিনি। করোনাভাইরাসের কারণে ভার্চুয়াল এক অনুষ্ঠানে গতকাল শনিবার নিজেদের ক্রিকেটের সেরা খেলোয়াড়দের নাম ঘোষণা করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

২০১৭ সালে প্রথমবার দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন ডি কক। এবার দ্বিতীয়বারের মতো এই পুরস্কার উঠল তার হাতে। তিনিই হলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে ষষ্ঠ ক্রিকেটার যার হাতে দুই বার বর্ষসেরার পুরস্কার উঠেছে। ডি ককের আগে মাখায়া এনটিনি, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, জক ক্যালিস ও কাগিসো রাবাদা দুই বার করে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন।

বর্ষসেরা ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন লুঙ্গি এনগিডি। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এনরিখ নর্টি। গত জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে এক ইনিংসে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। প্রমিলা ক্রিকেটে সেরার পুরস্কার জিতেছেন লরা ওলভারডট। ২১ বছর বয়সী ডান-হাতি এই ব্যাটসম্যান গত বছর ৯টি ওয়ানডেতে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৩৫ রান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ