1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

বিশ্বসেরা এখন শতাব্দী সেরা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৫১ Time View

ছিলেন বিশ্বসেরা অল-রাউন্ডার। আইসিসির নিষেধাজ্ঞার কারণে তিনি এখন কোথাও নেই। তারপরেও সাকিব আল হাসান আছেন স্বমহিমায়। তার কীর্তির কারণেই চারদিকে এখনও চলছে সাকিব বন্দনা। তিনি সম্প্রতি নির্বাচিত হয়েছেন ওয়ানডে ফরম্যাটে ২১ শতকের দ্বিতীয় সেরা ক্রিকেটার। একই সাথে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের এই তালিকায় সাদা পোশাকে সাকিবের অবস্থান ষষ্ঠ স্থানে। বাংলাদেশের ক্রিকেটের ‘পোস্টার বয়ের’ মুকুটে যুক্ত হলো আরেকটি পালক।

ক্রিকেটের পরিসংখ্যান সংস্থা ক্রিকভিজ ও উইজডেন মাসিকে সাকিব ‘মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার’ বা এমভিপি মনোনিত হয়েছেন। মাঠের খেলায় ক্রিকেটারদের প্রভাবের বিচারে এই মনোনয়ন দেওয়া হয়। ইংল্যান্ডের সাবেক অল রাউন্ডার এন্ড্রু ফ্লিন্টফ ওয়ানডে ক্রিকেটের এমভিপি নির্বাচিত হয়েছেন। টেস্টে এই খেতাবে ভুষিত হয়েছেন মুত্তিয়া মুরলিধারন। বর্তমানে আইসিসির নিষেধাজ্ঞায় থাকা সাকিব অবশ্য টি-টোয়েন্টি ফরম্যাটের তালিকায় ঠাঁই পাননি।

জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা জিএম কাদের সাকিবকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এই অল-রাউন্ডার ফের দেশের ভাবমুর্তি বাড়িয়ে দিয়েছেন। তিনি এক অভিনন্দন বার্তায় বলেন,’ মাসিক উইজডেনে ২১ শতকের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে সাকিব বিশ্ব দরবারে আরো একবার বাংলাদেশের ভাবমুর্তিকে উজ্জ্বল করেছেন। তিনি আবারো আমাদের গর্বিত করেছেন। তার এই অর্জন দেশের নতুন প্রজন্মকে উৎসাহিত করবে।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সাকিবের এই অর্জনে অভিনন্দন জানিয়ে বলেন, ‘কোভিড-১৯ ভাইরাসের সঙ্গে আমরা যখন লড়াই করছি তখন সাকিবের এই অর্জনটি আমাদের কাছে সুখবর হয়ে এসেছে। সাকিবের এই অর্জনটি বিশ্ব ক্রিকেটে আরো একবার বাংলাদেশের ভাবমূর্তি উজ্ঝল করেছে। অসাধারণ এই অর্জনের জন্য আমি সাকিব আল হাসানকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি অতীতের মত তিনি ফের মাঠে এসে আলোড়ন সৃষ্টি করবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ