1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

আপাতত তিন গন্তব্যে উড়বে বিমান

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৩৭ Time View

লন্ডন, দুবাই ও আবুধাবি রুটে আন্তর্জাতিক সিডিউল ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরবর্তীতে অনুমতি পেলে অন্যান্য গন্তব্যেও ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটি।

আজ শনিবার (৪ জুলাই) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে বলা হয়, লন্ডন, দুবাই ও আবুধাবি ছাড়া সব আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এর মধ্যে ম্যানচেস্টার রুটে ১৫ জুলাই, সিঙ্গাপুর ও কুয়লালামপুরে ৩১ আগস্ট ও বাকি সব আন্তর্জাতিক রুটে ৩০ জুলাই পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত থাকবে।

কভিড-১৯ মহামারির কারণে গত ৩০ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইনস নিয়মিত আন্তর্জাতিক রুটে সর্বশেষ ফ্লাইট পরিচালনা করে। ২১ জুন লন্ডনে সপ্তাহে একটি ফ্লাইট চলাচল শুরু করেছে বিমান। দুবাইয়ে ৬ জুলাই ও আবুধাবিতে ৭ জুলাই থেকে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ