1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ধুঁকছে পাকিস্তান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুন, ২০১২
  • ১৬০ Time View

সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা দারুণ খেলেছেন। প্রথম ইনিংসে শতক হাঁকিয়েছেন তিলকারত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারা। জবাবে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৪৮। পিছিয়ে আছে ৪২৪ রানে।

পাকিস্তান প্রথম ইনিংস: ৪৮/৫ (ওভার ২৪)
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৭২

দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে লঙ্কান বোলিং তোপে পড়ে পাকিস্তান। কুলাসেকারা ও সুরজ রনদীপ দুটি করে উইকেট নিয়ে গুঁড়িয়ে দেন পাক ব্যাটিং লাইপআপ। দলের ৪৪ রানের মধ্যে পাঁচ উইকেট হারায় সফরকারীরা। সাজঘরে ফেরেন তৌফিক উমর (৯), আজহার আলী (০), মোহাম্মদ হাফেজ (২০), সাঈদ আজমল (০) ও আসাদ শফিক (০)। এরপর দলীয় স্কোরে ৪ রান যোগ হতেই শেষ হয় দিনের খেলা। ১৫ রানে ব্যাট করছেন ইউনুস খান। ১ রানে অপরাজিত আছেন মোহাম্মদ আইয়ুব।

এর আগে প্রথম ইনিংসে চোখধাঁধানো ইনিংস খেলেছেন দিলশান। আজমলের বলে বোল্ট হওয়ার আগে ১০১ রান করেন ডানহাতি ব্যাটসম্যান। শতক পেলেও আপেক্ষ আছে সাঙ্গাকারার। মাত্র ১ রানের জন্য দ্বিশতক বঞ্চিত হয়েছেন সাবেক অধিনায়ক। স্বাগতিকরা ৪৭২ রানে গুটিয়ে গেলেও ১৯৯ রানে অপরাজিত ছিলেন উইকেটরক্ষ ব্যাটসম্যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ