1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

পাটকল শ্রমিকরা দুই ধাপে পাবেন সব টাকা : পাটমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৩৮ Time View

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, পাটকল শ্রমিকদের দুই ধাপে টাকা দেওয়া হবে। তাদের ঠকানো হবে না। দুই ধাপের অর্ধেক দেওয়া হবে ক্যাশে, বাকি অর্ধেক দেওয়া হবে সঞ্চয়পত্রের মাধ্যমে। পাশাপাশি শ্রমিকদের পুনর্বাসন করা হবে।
আজ শুক্রবার (৩ জুলাই) সকালে শ্রমিকদের ‘শতভাগ’ পাওনা বুঝিয়ে দিয়ে দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণার বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
সিদ্ধেশরীতে মন্ত্রীর বাসভবনে এ সংবাদ সম্মলন আয়োজিত হয়।
সংবাদ সম্মলনে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, পাটকল বন্ধ ঘোষণা করা মানে এগুলোকে শেষ করে দেওয়া না। পাটকল পিপিপি প্রকল্পের আওতায় নতুন করে যাত্রা শুরু করবে। আমার দৃষ্টিতে শ্রমিকরা কর্মহীন হচ্ছে না, ভালো জায়গায় যেতে হলে কিছু বেদনা থাকবে। তবে আমার দাবি থাকবে যাতে টাকাগুলো শ্রমিকরা এককালীন পান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ