1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ন্যাটো সম্মেলনের আগে তুরস্ককে এফ-৩৫ না দিতে অনুরোধ ইসরায়েলের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং, জানালেন ট্রাম্প বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের দায়িত্বে ওসমান গনি ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৭ দেশে আজ যত দামে বিক্রি হচ্ছে সোনা আইনমন্ত্রীকে সভাপতি করে সরকারি ক্রয় কমিটি পুনর্গঠন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রথম জানাজা সম্পন্ন ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার রুদ্ধশ্বাস ম্যাচে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

করোনার নমুনা নেয়ার স্থানেই ফি দিতে হবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৪২ Time View

করোনাভাইরাসের (কভিড-১৯) নমুনা যে স্থান থেকে সংগ্রহ করা হবে সেখান থেকেই সরকার নির্ধারিত ফি ক্যাশ মেমোর মাধ্যমে নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান।

ডা. নাসিমা সুলতানা বলেন, সকল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জন, বিভাগী পরিচালক এবং সকল হাসপাতালের তত্ত্বাবধায়ককে আমরা জানিয়েছি, যে স্থানে নমুনা সংগৃহিত হবে সেই স্থানেই সরকারি ফিটা ক্যাশ মেমোর মাধ্যমে গ্রহণ করা হবে। এবং সরকারি কোষাগারে জমা হবে।

তিনি বলেন, আপনারা ইতিমধ্যেই জেনেছেন, কভিড-১৯ পরীক্ষা-নিরীক্ষার ইউজার ফির হার নির্ধারণ করে একটি পরিপত্র জারি করা হয়েছে। বুথ থেকে সংগৃহিত নমুনা ২০০ টাকা, বাসা থেকে সংগৃহিত নমুনা ৫০০ টাকা এবং হাসাপাতালের ভর্তির রোগীর নমুনা ২০০ টাকা।

তিনি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, চিকিৎসা সুবিধা বিধিমালা ১৯৭৪ এর আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীগণের চিকিৎসা সংক্রান্ত সকল সুযোগ-সুবিধা বহাল থাকবে। বীর মুক্তিযোদ্ধা, দুঃস্থ ও গরিব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয় পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সরকারি আদেশ বহাল থাকবে।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন। এনিয়ে মোট মারা গেলেন ১,৯২৬ জন। এছাড়া একই সময়ে আরও ৪,০১৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,৫৩,২৭৭ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ