1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং, জানালেন ট্রাম্প বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের দায়িত্বে ওসমান গনি ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৭ দেশে আজ যত দামে বিক্রি হচ্ছে সোনা আইনমন্ত্রীকে সভাপতি করে সরকারি ক্রয় কমিটি পুনর্গঠন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রথম জানাজা সম্পন্ন ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার রুদ্ধশ্বাস ম্যাচে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশ

দেশে আজ ৭০ ল্যাবে করোনার নমুনা পরীক্ষা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৩৮ Time View

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষার জন্য আরো একটি নতুন ল্যাব যুক্ত হওয়ায় মোট ৭০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। নানা সীমাবদ্ধতার মাঝেও সবগুলো ল্যাব মিলে গত ২৪ ঘণ্টায় আগের সংগ্রহ মিলে ১৮ হাজার ৩৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় দেশে গত একদিনে অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন চার হাজার ১৯ জন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের। সুস্থ হয়েছেন আরও চার হাজার ৩৩৪ জন। মোট সুস্থ ৬৬ হাজার ৪৪২ জন।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় ৭০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে একটি ল্যাব যুক্ত হয়েছে। এছাড়া গতকাল নতুন একটি ল্যাব যুক্ত হয়ে ৬৯টি হয়েছিল। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৯৪৭টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ