1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

মেসির ৭০০ গোল!

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৫৪ Time View

মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। পেশাদার ক্যারিয়ারে ৭০০ গোলের মালিক হলেন তিনি। আরো তিন ম্যাচ আগেই ৬৯৯ গোলে পৌঁছে গিয়েছিলেন। এর পর শুধু অপেক্ষার পালা। অবশেষে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৭০০ গোলের চূড়ায় বসলেন।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে মুখোমুখি দাঁড়ায় বার্সেলোনা। শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। তিনবার পেনাল্টির বাঁশি বাজিয়েছেন রেফারি। এ ম্যাচেই পেনাল্টি থেকে প্যানেনকা শটে পেশাদার ক্যারিয়ারে ৭০০তম গোলটি করলেন মেসি। এখনও খেলছেন এমন দ্বিতীয় ফুটবলার হিসেবে ৭০০ গোল করলেন মেসি। ৭০০ গোল করা অন্য ফুটবলার হলেন আরেকা সেনসেশন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তার চেয়ে ১১২ ম্যাচ কম খেলেই ৭০০ গোল করে ফেলেছেন মেসি। এই মাইলফলকে পৌঁছতে রোনালদোর লেগেছিল ৯৭৪ ম্যাচ। অন্যদিকে মেসি খেললেন ৮৬২ ম্যাচ। তবে প্রতিযোগিতামূলক ফুটবলে সর্বোচ্চ ৮০৫ গোলের রেকর্ড রয়েছে চেক-অস্ট্রিয়ান কিংবদন্তি জোসেফ বিকানের। এছাড়া পেশাদার ক্যারিয়ারের গোলসংখ্যায় এগিয়ে থাকাদের মধ্যে রয়েছেন ব্রাজিলের রোমারিও (৭৭২), ফুটবল সম্রাট পেলে (৭৬৭), হাঙ্গেরির কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস (৭৪৬), জার্মান কিংবদন্তি গার্ড মুলার (৭৩৫) এবং ক্রিশ্চিয়ানো রোনালদো (৭২৯)।

বার্সেলোনার জার্সি গায়ে চাপিয়েই তিনি ৯০ শতাংশ গোল করেছেন, যেটা সংখ্যায় ৬৩০। এ জার্সিতে খেলেছেন ৭২৪টি ম্যাচ। আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে মেসির গোলসংখ্যা ১৩৮ ম্যাচে ৭০টি। এর পাশাপাশি ক্যারিয়ারে ৩০০টির বেশি গোল এসিস্টও করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ