1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

করোনাভীতি কাটিয়ে শুরু হচ্ছে ইংলিশ কাউন্টি ক্রিকেট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৫৫ Time View

করোনাভাইরাসের কারণে থমকে থাকা ক্রিকেট ধীরে ধীরে শুরুর দিকে এগিয়ে যাচ্ছে। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ইংল্যান্ডে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। সেই সাথে আগামী পহেলা আগস্ট থেকে ইংলিশ কাউন্টি ক্রিকেটও শুরু করছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, ১ আগস্ট থেকেই মাঠে গড়াবে এবারের মৌসুমের কাউন্টি ক্রিকেট। পাশাপাশি মেয়েদের ঘরোয়া মৌসুম শুরুর ব্যাপারে আলোচনা চলছে। দ্রুতই সিদ্বান্ত নেয়া হবে। তবে প্রথম শ্রেণীর ক্রিকেট কোন ফরম্যাটে হবে তা জুলাইয়ে বৈঠক করে সিদ্বান্ত নেয়া হবে। আলোচনা সাপেক্ষে সেটি ঠিক করবে কাউন্টির ১৮টি ক্লাব।

কাউন্টি ক্রিকেটের জন্য আগামী মাস থেকে খেলোয়াড়রা অনুশীলন শুরু হতে পারে বলে জানান ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন। তিনি বলেন, ‘প্রথম শ্রেণীর ক্রিকেট ফেরানোটা হবে আমাদের জন্য একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। কাউন্টি দলগুলোর সাথে বৈঠক করে সূচি নির্ধারন করা হবে। ১৮ টি প্রথম শ্রেনির কাউন্টি ক্লাব, পেশাদার ক্রিকেটার সমিতি ও ইসিবির মধ্যে আলোচনা চলছে। আমরা দ্রুতই চূড়ান্ত সিদ্বান্ত নিতে পারব।’

সকল খেলোয়াড়-স্টাফ ও অফিশিয়ালদের সুরক্ষার জন্য সরকার ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের নির্দেশনা মেনেই পরিকল্পনা ও প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান হ্যারিসন। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সকলের স্বাস্থ্য সুরক্ষার কথা আগে নিশ্চিত করতে হবে। খেলোয়াড়-কর্মচারী এবং কর্মকর্তাদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা সবকিছুর উর্ধ্বে। আমরা সরকারী নির্দেশিকা মেনে আমাদের পরিকল্পনা সাজাব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ