1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

ওয়ারীতে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৩৬ Time View

আগামী ৪ জুলাই থেকে ২৫শে জুলাই পর্যন্ত রাজধানীর ওয়ারীর ৪১ নম্বর ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র তাপস বলেন, ‘লকডাউনের সময় ওই ওয়ার্ডের দুটি পথ ছাড়া সব পথ বন্ধ থাকবে। ওষুধের দোকান বাদে অন্য সকল দোকান বন্ধ থাকবে।’ এছাড়া ই-কমার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে বাসিন্দাদের কাছে নিত্যপণ্য সরবরাহ করার কথাও জানান মেয়র।

লকডাউনে যেসব এলাকা বন্ধ থাকবে সেগুলো হচ্ছে টিপু সুলতান রোড, ওয়্যার রোড, লালমিনি রোড, র‌্যাংকিং স্ট্রিট, হরে রোড, নওয়াব রোড। এছাড়া জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন পর্যন্ত সড়ক বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ