1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

রোহিঙ্গাদের ফেরত পাঠানোয় মানবাধিকার লংঘন হচ্ছে না: ড. মিজানুর রহমান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুন, ২০১২
  • ১০৮ Time View

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, ‘এদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের ঘটনাকে মানবিকভাবেই দেখতে হবে। তবে বাংলাদেশ তাদের ফেরত পাঠিয়ে মানবাধিকার কিংবা আন্তর্জাতিক আইন লংঘন করছে না।

শনিবার দুপুরে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি মিলনায়তনে আইন কমিশন আয়োজিত ‘ইটলস প্রদত্ত বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির রায়: সমুদ্র আইনে একটি তাৎপর্যপূর্ণ নজির’ শীর্ষক সেমিনারে দেওয়া বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

যে পরিস্থিতিতে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হচ্ছে তা মানবাধিকার লঙ্গন নয় বলেও মন্তব্য করেন ড. মিজানুর রহমান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, “১৯৫১ সালের আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী কোনো শরণার্থীকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সেই দেশের সরকারকে অনুরোধ জানাতে হবে। মিয়ানমার সরকার এ ধরনের কোনো অনুরোধ বাংলাদেশকে জানায়নি। তাছাড়া বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সুন্দরভাবে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নিয়েছে।“

“অন্য রাষ্ট্র ও মানবাধিকার সংস্থাগুলো কেন মিয়ানমারের ওপর চাপ দিচ্ছে না“ প্রশ্ন তুলে তিনি বলেন, “এতে বাংলাদেশকে নয়, মিয়ানমারকে চাপ দেওয়া উচিত।“

আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. শাহ আলম সেমিনারে সভাপতিত্ব করছেন। এ প্রতিবেদন লেখার সময়ে (দুপুর ১টা ১৮মিনিট) সেমিনার চলছিলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ