1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে অ্যাডভোকেট সাহারা খাতুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৫৩ Time View

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন গুরুতর অসুস্থ। তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। বেশকিছু দিন তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।
আজ শুক্রবার (১৯ জুন) সকালে তাকে আইসিইউতে নেওয়া হয় বলে জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এর আগে জ্বর, অ্যালার্জিসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার উন্নতি হলে বেডে দেওয়া হয়েছিল। কিন্তু বৃস্পতিবার (১৮ জুন) অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়।
বিপ্লব বড়ুয়া আরও জানান, ওনার লিভারে ইনফেকশন আছে। হার্টে পানি এসেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
হাসপতালে থাকা সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান বলেন, সকালে ওনার পরিস্থিতি আরও অবনতি হলে বেলা সাড়ে ১১টার দিকে আইসিইউতে নেওয়া হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ