1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

নিম্নআদালতে করোনা আক্রান্তদের তথ্য চান হাইকোর্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৩৯ Time View

নিম্নআদালতের করোনাভাইরাসে আক্রান্ত বিচার বিভাগীয় কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তা-কার্মচারীদের তথ্য চেয়ে সার্কুলার জারি করেছে হাইকোর্ট প্রশাসন।
আজ রোববার (১৪ জুন) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো.গোলাম রব্বানী স্বাক্ষরিত সার্কুলারে এ তথ্য চাওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়, ‘উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হলে অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাগণের তথ্য বিবরণী ১ নম্বর ছক মোতাবেক এবং সহায়ক কর্মকর্তা/কর্মচারীগণের তথ্য বিবরণী ২ নম্বর ছক মোতাবেক মেইলযোগে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।’
সব জেলা জজ, মহানগর দায়রা জজ, সব বিভাগীয় স্পেশাল জজ/স্পেশাল জজসহ সংশ্লিষ্ট দফতরে এ স্মারকের অনুলিপি পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ