1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

মোহাম্মাদ নাসিমকে বিদায় জানাতে বনানী করবস্থানে ডা. জাফরুল্লাহ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৪১ Time View

আক্রান্ত হওয়ার ২০ দিন পর করোনামুক্ত হয়েই গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সাবেক স্বাস্থমন্ত্রী মোহাম্মাদ নাসিমকে চিরবিদায় জানাতে বনানী করবস্থানে যান।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় জানাজায় অংশ নেন এবং পরে নাসিমের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন তিনি।
জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ কথা জানিয়েছেন।
মিন্টু বলেন, ‘সকালে স্যার মোহাম্মদ নাসিমকে শেষ বিদায় জানানোর জন্য মনস্থির করেন। পরে তাকে বনানী নিয়ে যাওয়া হয়।’
এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের ‘র‌্যাপিড ডট ব্লট কিট’ প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার তাদের সঙ্গে ছিলেন।
এ আগে সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থান জামে মসজিদে জানাজা শেষে সেখানেই মোহাম্মদ নাসিমকে দাফন করা হয়।
এদিকে জাফরুল্লাহ’র একটি ছবি শনিবার রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেইসবুক পেইজে প্রকাশ করে বলা হয়, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত।’ ছবি তোলেন আলোকচিত্রী শহিদুল আলম।
ডা. মুহিব উল্লাহ খোন্দকারের বরাত দিয়ে ওই ফেইসবুক পোস্টে বলা হয়, গণস্বাস্থ্য-আরএনএ বায়োটেক উদ্ভাবিত কিটে এন্টিজেন পরীক্ষায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাস ‘নেগেটিভ’ এসেছে। তিনি এখনো নিউমোনিয়ায় ভুগছেন, তবে কৃত্রিমভাবে অক্সিজেন দিতে হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ