1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

করোনাকালে ভার্চুয়াল আদালতে ৪৮৯ শিশুর জামিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩৬ Time View

বিভিন্ন অভিযোগে সাজাপ্রাপ্ত হয়ে দেশের তিনটি শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা ৪৮৯ শিশুকে জামিন দিয়েছেন ভার্চুয়াল অধস্তন আদালত।
আজ শুক্রবার (১২ জুন) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাকালে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরুর পর থেকে ২০ কার্য দিবসে ৪৮৯ শিশু জামিন প্রাপ্ত হয়েছেন। এর মধ্যে ইতোমধ্যেই ৪৬০ শিশুকে অভিভাবকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে দেশের তিনটি শিশু উন্নয়ন কেন্দ্রে ৮৮০ জন শিশু বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে অবস্থান করছেন।
এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে সারাদেশের সব অধস্তন ভার্চুয়াল আদালত ২০ কার্য দিবসে ৩৩১৫৫ আসামির জামিন মঞ্জুর করেছেন।
শুক্রবার সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সারাদেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরুর দিন থেকে থেকে ১১ জুন পর্যন্ত মোট ২০ কার্য দিবসে ৬০ হাজার ৩৮৯টি জামিন আবেদনের শুনানি করে ৩৩ হাজার ১৫৫ আসামির জামিন দিয়েছেন ভার্চুয়াল আদালত। গত ১০ মে নিম্ন আদালতের ভার্চ্যুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
এ ছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি চেম্বার আদালত এবং হাইকোর্ট বিভাগে চারটি ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হয়। এর পর থেকে নিম্ন আদালতে ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ