1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

বোনাস পয়েন্টের আক্ষেপ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুন, ২০১২
  • ১৬২ Time View

জিতেও টেনশন বেড়ে গেছে ক্রিকেটারদের। জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তাদের। শনিবার জিম্বাবুয়ে জিতে গেলে দুই জয়ে সরাসরি ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে খেলবে বাংলাদেশ। আর দক্ষিণ আফ্রিকা বোনাস পয়েন্টসহ জিতলে বাংলাদেশকে দেশে ফেরার বিমান ধরতে হবে।

দক্ষিণ আফ্রিকাকে ১৬ ওভারে মধ্যে হারিয়ে দিতে পারলে এত জটিল সমীকরণের মুখে পড়তে হতো না বাংলাদেশকে। শুক্রবারই তাদের ফাইনাল খেলা নিশ্চিত হতো। প্রতিপক্ষকে ১২৯ রানে আটকে দেওয়ার পর বোনাস পয়েন্ট নিয়ে জেতার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি মুশফিক বাহিনী। অধিনায়ক বলেছেন, ‘চেজ করা খুব কঠিন ছিলো। ওপরের দিকের ব্যাটসম্যানরা আউট হয়ে যাওয়ায় কিছুটা চাপ তৈরি হয়। কিন্তু আশরাফুল, রিয়াদ এবং জিয়া খুব ভালো খেলে দলকে জিতিয়েছে।‘

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ব্যাখ্যা,‘উইকেট না পড়লে হয়তো জিততে পারতাম। আমাদের হাতে সুযোগটা ছিলো। আমরা সাকিবকে রেখে এসেছি। তামিম চোটাক্রান্ত। আজ (শুক্রবার) রাজ্জাক চোট পেয়েছে। এই অবস্থায় আমরা এই পর্যন্ত এসেছি। দেখা যাক ভাগ্য কোথায় নিয়ে যায়।’

বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের উরুর পেছনের পেশিতে টান পড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ