1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু ১৬ জুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৪৩ Time View

প্রায় ৮৬ দিন বন্ধ থাকার পর আগামী ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আপাতত যুক্তরাজ্যের লন্ডন ও কাতারে যাবে ফ্লাইট। তবে কাতারের ভেতরে যাত্রী ঢুকতে পারবে না। অন্য দেশে যাওয়ার ট্রানজিট হিসেবে সেখানকার বিমানবন্দর ব্যবহার করবে কাতার এয়ারওয়েজ।
আজ বৃহস্পতিবার (১১ জুন) এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
করোনাভাইরাসের কারণে গত ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। এর পর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সাথে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়।
স্বাস্থ্যবিধিসহ নানা শর্তে গত ১ জুন থেকে চালু হয় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ