1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

ভারতীয় নাবিকদের ফিরিয়ে নিতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৩৯ Time View

কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে আটকা পড়া ভারতীয় নাবিকদের ফিরিয়ে নিতে বুধবার ঢাকা-দিল্লিতে একটি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, ফ্লাইটটি বন্দরনগরী চট্টগ্রামে অবস্থান করা ৪৫ ভারতীয় নাবিককে নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দিল্লিতে যাবে।

তিনি জানান, আটকা পড়া নাবিকদের ফিরিয়ে নিতে ঢাকার ভারতীয় হাইকমিশন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় বিদেশ মন্ত্রণালয়, বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও ভারতীয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের এ ফ্লাইটটি আগামীকাল স্থানীয় সময় সকাল ৯টায় ঢাকা থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় দিল্লীতে অবতরণ করবে।

মুম্বাই ভিত্তিক সি ডগস মেরিন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ৪৫ ভারতীয় নাবিককে ফিরিয়ে নেয়ার বিষয়টির সার্বিক তত্ত্বাবধান করছে। ৭২ আসনের ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হবে, বলেন কামরুল ইসলাম।

ইউএস-বাংলা কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে চেন্নাই ও ব্যাংককে আটকা পড়া ৩,০০০ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনতে এবং ২৮ জন তাইওয়ানের নাগরিককে ফিরিয়ে নিতে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

বাংলাদেশ সিভিল এভিয়েশন নির্দেশিত সামজিক দূরত্বসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই ঢাকা থেকে দিল্লিতে বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানায় ইউএস-বাংলা এয়ারলাইন্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ