1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

সরকারের ত্রাণ সহায়তা অব্যাহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৪৪ Time View

করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারাদেশে প্রায় দেড় কোটি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার এক তথ্য বিবরণীতে বলা হয়, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৮ জুন পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ ১ হাজার ৪১৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৬৭ হাজার ৭৯৫ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৫৩২ টি এবং উপকারভোগী লোক সংখ্যা ছয় কোটি ৫২ লাখ ৯৩ হাজার ৭২০ জন।
অন্যদিকে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ১১৬ কোটিরও বেশি টাকা। এর মধ্যে সাধারণ ত্রাণ বাবদ নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৯১ কোটি ১৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৭৮ কোটি ১ লাখ ৫২ হাজার ৬৬১ টাকা।
এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৯৪ লাখ ৪৪ হাজার ৬৮৯টি এবং উপকারভোগী লোকসংখ্যা ০৪ কোটি ২১ লাখ ৩৫ হাজার ৮৪০ জন। শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৫ কোটি ৫৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২০ কোটি ৯৮ লাখ ২৭ হাজার ৮৫৪ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৬ লাখ ৬৭ হাজার ৮১৩টি এবং লোক সংখ্যা ১৩ লাখ ৭৯ হাজার ৩৭৪ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ