1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ধসে পড়ল বাড়ি, পুড়ল সাতজন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৪০ Time View

সাভারের আশুলিয়ার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে দোতলা বাড়ির একাংশ ধসে পড়েছে।

আজ মঙ্গলবার (৯ জুন) সকাল পৌনে ৬টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অবস্থিত একটি দোতলা বাড়ির দ্বিতীয় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। রান্না করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দগ্ধরা হলেন লিটন (৩২), সোহেল (২৭), রিপন (২৬), সালমা (৩০), শান্তা (২৫), আজিজুল (৭) ও ইমরান (৫)। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে। দগ্ধদের মধ্যে লিটন ও শান্তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

আশুলিয়া থানার এসআই রকিবুল ইসলাম জানান, সকাল পৌনে ৬টার দিকে আশুলিয়ার কাঠগড়া পূর্বপাড়ায় একটি দোতলা বাড়ির নিচতলার ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে। বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ