1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

সন্ধ্যার পর লকডাউন হচ্ছে রাজধানীর তেজগাঁওয়ের ২ এলাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৩৯ Time View

আজ রবিবার সন্ধ্যার পরে রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া ও আরজত পাড়া থেকে লকডাউন করা হচ্ছে। তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক মো. ইয়াসিন জানান, তেজগাঁওয়ের এই দুটি এলাকায় করোনা রোগী বেশি থাকায় সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে লকডাউন করার ব্যাপারে পুলিশকে চিঠি দিয়ে জানানো হয়েছে। সন্ধ্যার পর এলাকাদুটি লকডাউন করা হবে।

এদিকে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, রাজধানীর তেজগাঁও এলাকায় গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানাতেই ২৩ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এ ছাড়া তেজগাঁও এলাকায় মোট আক্রান্ত আড়াইশ’ ছাড়িয়েছে।

লকডাউন কার্যকর হলে অতি জরুরি প্রয়োজন ছাড়া এই এলাকার কেউ বাইরে বেড় হতে পারবেন না এবং বাইরে থেকে কাউকে ওই এলাকায় যেতেও দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ