1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৪০ Time View

কুমিল্লার লাকসামের মুদাফরগন্জ (উত্তর) ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের পুলিশ কর্মকর্তা মো. ইকরামুল ইসলাম (৪৪) করোনা উপসর্গ নিয়ে আজ শনিবার (৬ জুন) চট্টগ্রামে মারা গেছেন। শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে নিজের বাসায় মারা যান।

লাকসাম থানা পুলিশ এবং ওই পুলিশ কর্মকর্তার পারিবারিক সূত্রে জানা গেছে, মো. ইকরামুল ইসলাম চট্টগ্রামের সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। গত ৮-১০দিন ধরে তিনি জ্বর, গলাব্যথাসহ করোনার উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ি সীতাকুন্ড থানা সংলগ্ন বাসায় থেকেই তিনি চিকিৎসা নিয়ে ওষুধ সেবন করছিলেন। কিন্তু সেখানেই ভোর বেলা প্রাণ হারান। পরে সেখানে তার নমুনা সংগ্রহ শেষে মরদেহ গ্রামের বাড়ি লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ (উত্তর) ইউনিয়নের কাঠালিয়া গ্রামে আনা হয়।

দুপুরে লাকসাম উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে লাকসাম পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর মো. আবদুল আলিম দিদারের নেতৃত্বাধীন একদল স্বেচ্ছাসেবী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলার একঝাঁক স্বেচ্ছাসেবীর সহযোগিতায় ওই পুলিশ কর্মকর্তার মরদেহ গোসলসহ দাফনের কাজ সম্পন্ন করা হয়।

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী করোনা উপসর্গ নিয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইকরামুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার নমুনার রিপোর্ট পাওয়ার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ