1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

মায়ের জ্বর-শ্বাসকষ্ট, গোপনে ঢামেকের গেটে ফেলে গেল ছেলে

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৩৮ Time View

মায়ের শরীরে জ্বর। আছে শ্বাসকষ্ট। মায়ের করোনা হয়েছে সন্দেহে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের গেটের সামনে ফেলে রেখে গেছেন তার এক ছেলে। এমন ঘটনা ঘটেছে আজ শনিবার ঢাকা মেডিক্যাল কলেজের গেটের সামনে।

পরে ঘটনা জানাজানি হলে হাসপাতাল ক্যাম্পের পুলিশ উদ্ধার করে মনোয়ারা বেগম (৫০) ওরফে মনিরা নামের ওই নারীকে ঢামক করোনা ইউনিটের নতুন ভবনের ৭০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, দুপুরে জানতে পারি এক নারী হাসপাতালের নতুন ভবনের সামনে পড়ে আছেন। তার ছেলে করোনা সন্দেহে তাকে ফেলে রেখে গেছেন। পরে তাকে উদ্ধার করে করোনা ইউনিট নতুন ভবনে ভর্তি করা হয়।

তিনি আরো জানান, ওই নারীর স্বামীর নাম শাহজাহান মিয়া। স্থায়ী ঠিকানা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জয়রামপুর গ্রামে। ঢাকায় পরিবার নিয়ে মিরপুর কমার্স কলেজের পাশের একটি বস্তিতে সালাম নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন।

ভুক্তভোগী মনিরার বরাত দিয়ে আব্দুল খান জানান, ওই নারীর শ্বাসকষ্ট দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে বাড়িওয়ালা সালাম তার সন্তানদের বলেন, তাকে ওই বাড়ি থেকে অন্য কোথাও নিয়ে যেতে। যেহেতু তার করোনার উপসর্গ দেখা দিয়েছে, তা বস্তিতে অন্যদের মাঝেও ছড়িয়ে পড়তে পারে।

এরপর ছেলে মোজাম্মেল সরকার ও বাড়িওয়ালা সালাম দুইদিন আগে মনিরাকে ঢামেকের নতুন ভবনের সামনে ফেলে রেখে যান। তখন থেকে ঝড়-বৃষ্টিতে ভিজে এ নারী এখানেই পড়ে আছে বলে জানান আশপাশের অ্যাম্বুলেন্স চালকরা। পরে ঢামেকের পুলিশ খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসকের বরাত দিয়ে ক্যাম্প ইনচার্জ আব্দুল খান জানান, ওই নারীর অবস্থা বেশি ভালো নয় বলে জানিয়েছেন ডাক্তাররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ