1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী

ভাড়া করা বিমানে লন্ডন গেলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৪৩ Time View

চার্টার (ভাড়া করা) ফ্লাইটে লন্ডন গেলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান ও তাঁর স্ত্রী নাসরিন খান। ভাড়া করা ওই ফ্লাইটে যাত্রী হিসেবে শুধু তারা দুজনই ছিলেন। ফ্লাইটটি বৃহস্পতিবার যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার ভাড়া করা একটি উড়োজাহাজে স্ত্রীকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

দুজন যাত্রী নিয়ে একটি চার্টার উড়োজাহাজ যুক্তরাজ্যের উদ্দেশে ছেড়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল-আহসান।

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ মার্চ থেকে যাত্রীবাহী ফ্লাইট বন্ধ রয়েছে। আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ১৫ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ নিষেধাজ্ঞা আগের মতো বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকের সঙ্গে বিদ্যমান বিমান চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে। তবে কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুল্যান্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ