1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

ডেপুটি স্পিকারের স্ত্রী আনোয়ারা রাব্বীর ইন্তেকাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ৩৮ Time View

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সহধর্মিনী আনোয়ারা রাব্বী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্বামী, তিন কন্যা নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার দুই ছেলে আগেই মারা গেছেন।

ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস কালের কণ্ঠকে জানান, আনোয়ারা রাব্বী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। দুই সপ্তাহ আগে তাকে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত ১৯ মে তাকে সিএমএইচে নেওয়া হয়। এরপর তাকে লাইফ সাপোর্টে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে) রাখা হয়। বেলা পৌনে ১১টায় তিনি মারা যান। তাকে ডেপুটি স্পিকারের গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এদিকে আনোয়ারা রাব্বীর মৃত্যুর খবরে পরিবার, সংসদ সচিবালয়ের কর্মকর্ত-কর্মচারী ও নির্বাচনী এলাকার সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সংসদ ভবনস্থ ডেপুটি স্পিকারের বাসভবনে গিয়ে সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ