1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ পণ্য আমদানিতে ‘হেজিং’ সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

চাঁদপুরে যৌন উত্তেজক ওষধসহ ২ যুবক আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুন, ২০১২
  • ২১৪ Time View

চাঁদপুরে যৌন উত্তেজক ওষধসহ দু’যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরে আটক করা হয়।

আটককৃতরা হলো- জসিম সরদার (৩৫) ও নাসির সরদার (৩৫)। তাদের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার পট্টি এলাকায়।

চাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) সৈয়দ মাহবুবুর রহমান জানান, শহরের বড়স্টেশন এলাকার আবাসিক হোটেল সুন্দরবনের একটি কক্ষ থেকে ওই দু’যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষধ উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠনো হবে বলে জানান তিনি।

এদিকে, একই এলাকার হোটেল আল রাজীবের একটি কক্ষে অসামাজিক কার্যকলাপের সময় জাহানারা বেগম (২৬) নামে এক স্কুলশিক্ষিকা ও সিরাজ অপসেট প্রেসের কর্মচারি হারুনুর রশিদকে (৩০) গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত দু’জনই তিন সন্তানের জনক-জননী। এদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ