1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে হচ্ছে না ঈদের জামাত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৪২ Time View

উপ-মহাদেশের প্রাচীন ও দেশের সর্ববৃহৎ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ঈদুল ফিতরের ১৯৩তম জামাত অনুষ্ঠিত হচ্ছে না।
প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সারাদেশের মতো করোনার হটস্পট হিসেবে চিহ্নিত কিশোরগঞ্জের এ ময়দানে জামাত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোঃ সারোয়ার মুর্শেদ চৌধুরী। বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় এ সংক্রান্ত এক পরিপত্রও জারি করে।
পরিপত্রে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত এবার ঈদগাহে করা যাবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মুসল্লিদের জীবনের ঝুঁকি বিবেচনা করে এ বছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার অনুরোধ জানানো হয়েছে।
এ নিয়ে শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শোলাকিয়া ঈদগাহ মাঠ উদযাপন কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে শোলাকিয়ার ১৯৩ তম জামাত বন্ধ রাখার সর্ব সম্মত সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ভয়াবহ ও নৃশংস জঙ্গি হামলাও এ ময়দানের জামাত ঠেকাতে না পারলেও এবার করোনা সংক্রমণ আতঙ্কে প্রথমবারের মতো কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের জামাত আনুষ্ঠানিক ভাবে বন্ধ করা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ