1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ইউক্রেনকে ৭০ বিলিয়ন ইউরো সহায়তা দেবে ন্যাটো ইরানি কর্মকর্তাদের হত্যার পরিকল্পনার খবর ‘ভুয়া’: ইসরায়েল

আম্পানে ১৩ জেলায় সাড়ে ৭ কিমি বাঁধ ভেঙেছে: জাহিদ ফারুক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৩৮ Time View

ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে দেশের ১৩ জেলায় ৮৪ পয়েন্টে সাড়ে সাত কিলোমিটার বাঁধ ভেঙেছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে নিজ দপ্তরে ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতি নিয়ে এক বিবৃতিতে এ কথা জানান প্রতিমন্ত্রী

এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) মহাপরিচালক এ এম আমিনুল হক, যুগ্ম প্রধান (পরিকল্পনা) মন্টু কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, দুর্যোগের প্রস্তুতিতে শুধু উপকূলীয় এলাকার জন্যই ৫ হাজার ৫৫৭ কিমি বাঁধের ব্যবস্থা করেছি। কিন্তু সুপার সাইক্লোন আম্পানে স্বাভাবিক জোয়ারের চেয়ে অন্তত ৮ থেকে ১০ ফুট বেশি উচ্চতায় পানি বৃদ্ধি পেয়েছে যা বিভিন্ন জেলার বেড়িবাঁধ/তীররক্ষা বাঁধকে কোথাও ভেঙে বা কোথাও উপচে জোয়ারের পানি প্রবেশ করেছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো আমরা চিহ্নিত করেছি।

এ সময় ক্ষতিগ্রস্ত বাঁধের মেরামত কাজ দ্রুত শুরু করার আশাবাদ ব্যক্ত করে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, সারাদেশে প্রায় ১৭ হাজার কিমি বাঁধ রয়েছে। দুর্যোগ প্রাকৃতিক তাই ঠেকানো যায় না, তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও নির্দেশনায় জানমালের যাতে ক্ষতি না হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। ক্ষতিগ্রস্ত সব জেলায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে আছেন। তারা স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয়দের সহায়তায় বালুভর্তি জিও ব্যাগের মাধ্যমে ভাঙন রোধের চেষ্টা করছেন।

সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটসহ উপকূলীয় এলাকার মানুষের নদী ভাঙনের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় মোট ৩ হাজার ১০০ কোটি টাকার ৩টি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে বিবেচনাধীন আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ