1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ

বাংলা‌দে‌শি‌দের নি‌য়ে কানাডা থে‌কে বি‌শেষ ফ্লাইট আস‌ছে শুক্রবা‌র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৩৮ Time View

কানাডায় আটকে পড়া ১৯৫ জন বাংলাদেশি নাগরিকদের নিয়ে কাতার এয়ার ওয়েজের একটি বিশেষ ফ্লাইট (ফ্লাইট নম্বর কিউআর৩৩৯০) বুধবার দিবাগত রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। ফ্লাইটটি দোহাতে যাত্রাবিরতি শেষে শুক্রবার ভোরে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন ও টরেন্টোর বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় বাংলা‌দে‌শি‌দের প্রত্যাবাসন করা হ‌য়ে‌ছে।

কানাডায় বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশি ছাত্রছাত্রীদের টরেন্টো বিমানবন্দরে বিদায় জানান। এ সময় টরেন্টোতে বাংলাদেশের কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদও সেখানে উপস্থিত ছিলেন। হাইকমিশনার কভিড-১৯ এর কারণে বিদেশে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য সরকারের যে চলমান কার্যক্রম তারই ধারাবাহিকতায় কানাডা হতে এ বিশেষ ফ্লাইটের আয়োজন করা হয় বলে জানান। এ সময়ে যাত্রীরা স্বজনদের সঙ্গ‌ে দেশে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবে বলে তাঁদের সন্তোষ প্রকাশ করেন।

কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিক ও ছাত্রছাত্রীরা হাইকমিশনের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং তাঁদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ