1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

করোনা প্রতিরোধক ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির কাছে আবেদন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৩৯ Time View

দেশের সকল আদালতে ঢোকা ও বের হবার রাস্তায় করোনাভাইরাস প্রতিরোধে থার্মাল স্ক্যানার, জীবাণুনাশক চেম্বার, পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজারসহ জীবাণুনাশক উপকরণ রাখার ব্যবস্থা করতে প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টের দু’জন আইনজীবী।

আজ শনিবার ই-মেইলের মাধ্যমে এ আবেদন করেছেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাউসার।

আবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে আরো কয়েকবছর দীর্ঘস্থায়ী হতে পারে করোনাভাইরাস। আবেদনে বলা হয়, সারা দেশে আদালতগুলোতে প্রতিদিন বিচারপ্রার্থীসহ সংশ্লিষ্ট ৬/৭ লাখ লোকের সমাগম হয়। এ ছাড়া হাজার হাজার বিচারক, আইনজীবী, আদালত কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তাই এই ভাইরাস প্রতিরোধের জন্য আদালত অঙ্গণে প্রবেশ ও আদালত থেকে বের হবার পথে প্রয়োজনীয় উপকরণসহ ব্যবস্থা থাকা প্রয়োজন। অন্যথায় আদালত অঙ্গণে এই ভাইরাসের সংক্রমণ বেড়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ