1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

মিরপুরে দরিদ্রদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৭৮ Time View

আন্তর্জাতিক সাহায্য সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে বস্তিবাসীর মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে রাজধানীর পল্লবীর এমডিসি মডেল ইনস্টিটিউটের সামনে আড়াই শতাধিক বস্তিবাসী দরিদ্র পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

করোনাভাইরাস থেকে নিজের নিরাপদ রাখতে মাস্ক, গোসলের সাবান, ব্লিচিং পাউডার, কাপড় কাচার গুড়া সাবান, স্যানিটারি প্যাডসহ বিভিন্ন প্রকারের স্বাস্থ্য সামগ্রী দেওয়া হয়।

ঢাকা উত্তর সিটির ২ নম্বার ওয়ার্ড কাউন্সিলর মো. সাজ্জাদ হোসেন উপস্থিত থেকে এসব বিতরণ করা হয়। ওই সময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের মিরপুর আঞ্চলিক কর্মসূচির ব্যবস্থাপক যোয়ান্না ডি’ রোজারিও, ডা. এম. মাহমুদুল হক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ