1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, স্থগিত কোপা দেল রে’র সব ম্যাচ সাদমানের সেঞ্চুরির অপেক্ষায় ‘নার্ভাস’ পুরো দল ফুটবলের কোচ হয়েও কেন ক্রিকেট নিয়ে ‘লিখতে’ বললেন ডুলি বেনজীরের দুর্নীতির মামলায় ১২ জনের সাক্ষ্য ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার যেসব এলাকায় বন্ধ থাকবে ব্যাংক টানা ৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বজ্রপাতের শঙ্কা এক সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ডের গেজেট প্রকাশ: শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে: হুমায়ুন কবির

৮ম বেতন বোর্ড গঠন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুন, ২০১২
  • ১৫৪ Time View

সংবাদপত্রসেবীদের জন্য ৮ম বেতন বোর্ড গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), সংবাদপত্র প্রেস শ্রমিক ফেডারেশন, সংবাদপত্র কর্মচারী ফেডারেশন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতারা।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ঐক্য পরিষদের এক জরুরি সভায় নেতারা ৮ম বেতন বোর্ড গঠন করে গেজেট বিজ্ঞপ্তি ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

অনেক বাধা ও টালবাহানার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপে ৮ম বেতন বোর্ড গঠিত হওয়ায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়।

সভায় আশা প্রকাশ করা হয়, বেতন বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারীদের প্রত্যাশা পূরণ করে রোয়েদাদ ঘোষণা করবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি এবং ঐক্যপরিষদের কো-কনভেনর ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অপর অংশের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব শওকত মাহমুদ, প্রেস শ্রমিক ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার ও মহাসচিব মো. খায়রুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ এবং অপর অংশের সভাপতি আবদুস শহীদ ও সাধারণ সম্পাদক বাকের হোসাইন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ