1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০৩ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: আতঙ্ক নয়, বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬.৪৬ বিলিয়ন ডলার এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই সৌভাগ্য: রাশেদ খাঁন হরমুজ প্রণালি ভাগ করতে চায় ওমান, প্রত্যাখ্যান ইরানের মৌলভীবাজারে এনসিপির জুলাই পদযাত্রা স্থগিত ভিএআরের ভুলে আর্জেন্টিনার সুবিধা পাওয়ার ব্যাখ্যায় একমত নয় ফিফা

মালয়েশিয়া ও ভারত থেকে দেশে ফিরল ৩০৪ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৩৪ Time View

মালয়েশিয়ার কুয়ালালামপুর ও ভারতের ব্যাঙ্গালুরু থেকে দুটি পৃথক ফ্লাইটে দেশে ফিরেছেন আটকে ৩০৪ জন বাংলাদেশি। এর মধ্যে মালয়শিয়া থেকে ফিরেছেন ১৬০ জন এবং ব্যাঙ্গালুরু থেকে ১৪৪ জন। কভিড-১৯ নেই এমন সনদ নিয়ে আসাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়, মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহায়তায় আটকা থাকা ১৬০ জন বাংলাদেশিকে বুধবার দুপরে দেশে ফিরিয়ে এনেছে গ্রীন ডেল্টা ইনসুরেন্সের সহযোগী প্রতিষ্ঠান-জিডি অ্যাসিস্ট। চলমান করোনা মহামারিতে মালয়েশিয়াতে আটকেপড়া বাংলাদেশিদের এটিই প্রথম প্রত্যাবর্তন প্রক্রিয়া। একটি মৃতদেহসহ ১৬০ জন বাংলাদেশিকে নিয়ে মালিন্দো এয়ারের একটি বিশেষ ফ্লাইটে দুপুর ১২টায় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। 

জানা গেছে, আটকা থাকা বাংলাদেশিরা দেশে ফেরত আসার জন্য মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে। জিডি অ্যাসিস্ট মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে এই বাংলাদেশীদের ফিরিয়ে আনার কাজ শুরু করে।  

জিডি অ্যাসিস্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দীন আহমেদ বলেন, জিডি অ্যাসিস্ট গর্বিত যে এই করোনা মহামারির সময়কালে আটকা থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যেতে সক্ষম হয়েছে। বিভিন্ন কর্তৃপক্ষের তাৎক্ষণিক সমর্থন ও সহায়তার জন্য তিনি ধন্যবাদ জানান। অনুমোদনের পরে জিডি অ্যাসিস্ট কুয়ালালামপুরের দুটি বিখ্যাত হাসপাতালে সমস্ত যাত্রীদের কভিড-১৯ স্ক্রিনিং পরীক্ষা করার ব্যবস্থা করেছে।

এদিকে বুধবার ব্যাঙ্গালুরু থেকে ১৪৪ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তাদের বহনকারী উড়োজাহাজটি সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এদের বেশিরভাগই ভারতে চিকিৎসা, ব্যবসাসহ বিভিন্ন কাজে গিয়ে আটকা পড়েছিলেন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ